আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার যুবদলের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

58 / 100 SEO Score
আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার যুবদলের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার যুবদলের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ছবি:সংগৃহীত

আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার যুবদলের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল।

রবিবার (১৩ জুলাই) সংগঠনের সহকারী দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের নেতাকর্মীরা দেশের প্রতিটি জেলা ও মহানগর শহরে একযোগে বিক্ষোভ মিছিল করবে। ঢাকায় বেলা ২টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, যুবদলের সব জেলা ও মহানগর ইউনিটকে কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।