উত্তরায় বিধ্বস্ত বিমান ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয়: আইএসপিআর

55 / 100 SEO Score

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি নিয়ে ছড়ানো ভুল তথ্য সংশোধন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২২ জুলাই) এক বার্তায় জানানো হয়, এটি প্রশিক্ষণ বিমান নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিমান, যা একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল।

আইএসপিআর-এর ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করার কিছু সময় পর বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। মাত্র ১২ মিনিটের ব্যবধানে দুপুর ১টা ১৮ মিনিটে ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

চীনে তৈরি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই স্কুল ভবনে আগুন ধরে যায়। শেষ খবর অনুযায়ী, দুর্ঘটনায় পাইলটসহ ২৭ জন নিহত এবং ৭৮ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে কিছু গণমাধ্যমে বিমানটিকে “প্রশিক্ষণ বিমান” বলা হয়, যা সঠিক নয় বলে স্পষ্ট করে দিয়েছে আইএসপিআর।