গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ কবর থেকে উত্তোলন হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

61 / 100 SEO Score
গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ কবর থেকে উত্তোলন হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ কবর থেকে উত্তোলন হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি:unb

গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ কবর থেকে উত্তোলন হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচজনের লাশ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

শনিবার (১৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নিহতদের স্বজনরা ময়নাতদন্তে রাজি না হওয়ায় তা করা হয়নি। তবে সরকার চাইলে এখনো ময়নাতদন্তের সুযোগ রয়েছে।

 

তিনি আরও বলেন, গোপালগঞ্জের পুরো ঘটনা সাংবাদিকরা সরাসরি সম্প্রচার করেছেন। এখানে কিছু গোপন করার নেই, সবকিছুই জনগণের সামনে ঘটেছে।

 

সংঘর্ষের দায় কার—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনেই জানা যাবে প্রকৃত ঘটনা ও দোষীদের বিষয়ে।

 

এদিন থার্ড টার্মিনাল পরিদর্শনে এসে তিনি জানান, এটি চালু হলে যাত্রীদের বহু সমস্যা কমবে। ইমিগ্রেশন বিভাগকে পুরোপুরি কার্যকর করতে ৪০০ সদস্য নিয়োগসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

উদ্বোধনের সময় নিয়ে প্রশ্নে তিনি বলেন, এটি অন্য মন্ত্রণালয়ের বিষয় হলেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব কাজ শেষ হয়েছে।