পাবিপ্রবির শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস যৌন হয়রানির অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার

55 / 100 SEO Score

পাবিপ্রবির শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস যৌন হয়রানির অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার

পাবিপ্রবির শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস যৌন হয়রানির অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার
অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস। (ইউএনবি)

২৬ জুলাই ২০২৫

️ নিউজ ডেস্ক | নিউজ জানতে

সূত্র: UNB

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং যৌন হয়রানির প্রমাণ মেলায় স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭৩তম রিজেন্ট বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই বিভাগের স্নাতকোত্তর (ইভিনিং) প্রোগ্রামের এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে সম্পর্ক চালিয়ে যান সুব্রত। এক পর্যায়ে শারীরিক সম্পর্কেও জড়ান। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ছাত্রীটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন।

 

পরদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৯ অক্টোবর, ওই কমিটি সুব্রত কুমার বিশ্বাসকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সুপারিশ করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল পৃথক উচ্চতর তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে। এরপর ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়নবিরোধী নীতিমালা ২০০৮’ অনুযায়ী শিক্ষক সুব্রত কুমারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, “রিজেন্ট বোর্ডে শিক্ষক বহিষ্কারের সিদ্ধান্ত আইন অনুযায়ী গৃহীত হয়েছে।”

 

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস ফোন রিসিভ করেননি।