সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ডিবি’র হেফাজতে

10 / 100 SEO Score

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ডিবি’র হেফাজতে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ডিবি’র হেফাজতে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ডিবি’র হেফাজতে

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (বাসস):

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

আটকের পর তাঁকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী এবং নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে।