১৩ জুলাই থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

61 / 100 SEO Score
১৩ জুলাই থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
১৩ জুলাই থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১৩ জুলাই থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

কয়েকদিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার (১৩ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং সোমবার (১৪ জুলাই) দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোমবারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর আগে শনিবার দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে রংপুরের রাজারহাটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যদিকে, খুলনার কয়রায় সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।