মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির পঞ্চম টানা জয়

61 / 100 SEO Score

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির পঞ্চম টানা জয়

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির পঞ্চম টানা জয়
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির পঞ্চম টানা জয়

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও জাদু দেখালেন লিওনেল মেসি। রবিবার (১৩ জুলাই ২০২৫) রাতে নাশভিলের বিপক্ষে তাঁর করা দুটি গোলের সুবাদে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এটি লিগে দলটির টানা পঞ্চম জয়।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মায়ামি। যদিও ম্যাচের শুরুতে কয়েকটি সুযোগ নষ্ট করেন তাদেও আয়েন্দে ও লুইস সুয়ারেজ। ১৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন মেসি। প্রতিপক্ষ গোলরক্ষক জো উইলিস বলের নাগাল পাননি।

বিরতির পর ম্যাচে ফিরে আসে নাশভিলে। ৪৯তম মিনিটে অ্যান্ডি নাজারের ক্রসে হ্যানি মুখতার হেডে গোল করে সমতায় ফেরান দলকে। তবে সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬২তম মিনিটে গোলরক্ষক উইলিসের একটি ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে মেসি দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

শেষ সময়ে সমতায় ফেরার কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় নাশভিলে। ফলে ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে মায়ামি।

এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের (৪৩ পয়েন্ট, ২২ ম্যাচ) সঙ্গে ব্যবধান খুব বেশি নয়, ফলে শীর্ষে ওঠার সুযোগ এখনও আছে মেসিদের সামনে।