লাল চাঁদ সোহাগ হত্যায় বিচারিক কমিশন গঠনের দাবি, হাইকোর্টে রিট

55 / 100 SEO Score
লাল চাঁদ সোহাগ হত্যায় বিচারিক কমিশন গঠনের দাবি, হাইকোর্টে রিট
লাল চাঁদ সোহাগ হত্যায় বিচারিক কমিশন গঠনের দাবি, হাইকোর্টে রিট

লাল চাঁদ সোহাগ হত্যায় বিচারিক কমিশন গঠনের দাবি, হাইকোর্টে রিট

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক (জুডিশিয়াল) তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনার আবেদন জানানো হয়েছ

বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, “আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে দেশের স্থলবন্দর ও বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট জারির নির্দেশনাও চাওয়া হয়েছে।”

রিটটি রোববার একটি হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত জানায়, সোমবার (১৪ জুলাই) শুনানির জন্য এটি কার্যতালিকায় আসবে।

গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পিটিয়ে এবং পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার প্রধান আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।