২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৭৮, সর্বাধিক বরিশালে

54 / 100 SEO Score

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৭৮, সর্বাধিক বরিশালে
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৭৮, সর্বাধিক বরিশালে:নিউজ জানতে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৭৮, সর্বাধিক বরিশালে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৮ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১৬ জন রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন ডেঙ্গু রোগী। ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ২৮১ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।

এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ জনের। মৃত্যুর মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪৮ দশমিক ৩ শতাংশ নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।