খুলনায় বিষাক্ত দেশি মদপানে ৫ জনের মৃত্যু, একজন লাইফ সাপোর্টে

55 / 100 SEO Score
খুলনায় বিষাক্ত দেশি মদপানে ৫ জনের মৃত্যু, একজন লাইফ সাপোর্টে
খুলনায় বিষাক্ত দেশি মদপানে ৫ জনের মৃত্যু, একজন লাইফ সাপোর্টে(unb)

খুলনায় বিষাক্ত দেশি মদপানে ৫ জনের মৃত্যু, একজন লাইফ সাপোর্টে

খুলনার বয়রা এলাকায় বিষাক্ত বাংলা মদপানে পাঁচ ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে সোনাডাঙ্গা মডেল থানার বয়রা ইসলামিয়া কলেজ মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়িতে মরদেহ নিয়ে গেছেন। তবে গুরুতর অসুস্থ অবস্থায় খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামে একজনকে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

 

মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—

 

বাবু (৫০), পিতা আব্দুর রব, সেরের বাজার মোড়

 

সাবু (৬০), পিতা আব্দুস সামাদ, মধ্যপাড়া এলাকা

 

গৌতম কুমার বিশ্বাস (৪৭), জংশন রোড

 

আজিবর (৫৯)

 

তোতা (৬০)

 

 

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ দেশি মদের সরবরাহ চলছিল। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।