কুমিল্লার দেবিদ্বারে কন্টেইনার উল্টে ১৫ কিমি যানজট, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

কুমিল্লার দেবিদ্বারে একটি কন্টেইনারবাহী ট্রেলার উল্টে গিয়ে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেলারটি চালক নিয়ন্ত্রণ হারানোয় কন্টেইনার উল্টে যায়। এতে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
পুলিশ জানায়, প্রথম ক্রেন দিয়ে উদ্ধার সম্ভব না হওয়ায় আরও একটি বড় ক্রেন আনা হয়। সকাল পৌনে ৭টায় অভিযান শুরু করে সাড়ে ১০টার দিকে কন্টেইনারটি সরিয়ে যান চলাচল আংশিক স্বাভাবিক করা হয়।