অ্যাঞ্জেলো ম্যাথিউসের দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারের পরিসমাপ্তি
শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের টেস্ট ক্যারিয়ারের গর্বিত যাত্রার ইতি ঘটেছে। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সাদা পোশাকে ৮,০০০ রানের বেশি সংগ্রহ করে তিনি প্রমাণ করেছেন নিষ্ঠা, ধৈর্য ও নিবেদনই সাফল্যের চাবিকাঠি।শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক শুভেচ্ছা বার্তায় ম্যাথিউসকে অভিনন্দন জানিয়ে লিখেছে, “অ্যাঞ্জেলো ম্যাথিউস, আপনার অসাধারণ টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন! ১৬ বছরে ৮০০০ রানের বেশি অর্জন আপনার দৃঢ়তা ও দীর্ঘস্থায়ীত্বের প্রতীক, যা ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য একটি অনন্য উদাহরণ।”২০০৯ সালে আন্তর্জাতিক টেস্ট অভিষেকের পর থেকে ম্যাথিউস ছিলেন শ্রীলঙ্কা দলের অপরিহার্য অংশ। ব্যাট হাতে যেমন দায়িত্বশীল পারফরম্যান্স করেছেন, তেমনি অধিনায়ক হিসেবেও দলকে অনেকবার নেতৃত্ব দিয়েছেন।তাঁর বিদায়ের মাধ্যমে শ্রীলঙ্কা হারাল এক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য সেনানী, যিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবেন।