এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বাসস): চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
বুধবার এক বিজ্ঞপ্তিতে কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত পত্রে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষা পুনরায় নিচে উল্লেখিত তারিখে অনুষ্ঠিত হবে।
নতুন সূচি অনুযায়ী—
২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১৭ আগস্ট,
২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট,
১০ জুলাইয়ের পরীক্ষা ১২ আগস্ট,
১৭ জুলাইয়ের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে, এবং ৩১ সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে। এরপর সংশ্লিষ্ট বোর্ডের নির্দেশনা অনুযায়ী সব কাগজপত্র রোল নম্বর অনুযায়ী সাজিয়ে জমা দিতে হবে।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের নতুন সূচিও প্রকাশ
মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলিম পরীক্ষার নতুন সময়সূচি অনুযায়ী—
২২ জুলাইয়ের পরীক্ষা হবে ১৭ আগস্ট,
২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট,
১৫ জুলাইয়ের পরীক্ষা ১৩ আগস্ট,
১০ জুলাইয়ের পরীক্ষা ১৪ আগস্ট।
এই সময়সূচি ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান।
এছাড়া, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএ/বিএমটি) স্তরের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।
২২ জুলাইয়ের পরীক্ষা হবে ৩ আগস্ট,
২৪ জুলাইয়ের পরীক্ষা ৬ আগস্ট,
১৭ জুলাইয়ের পরীক্ষা ১৪ আগস্ট,
১০ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ৩০ জুলাই।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নতুন সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।