গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, সহিংসতার পর জনজীবনে স্বস্তিগোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, সহিংসতার পর জনজীবনে স্বস্তি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে দফায় দফায় হামলার পর জারি হওয়া কারফিউ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য শিথিল করেছে প্রশাসন। এতে জনসাধারণের চলাচলে সাময়িকভাবে কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেই কারফিউ আংশিক শিথিল করা হয়েছে। তবে পরবর্তী সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেই নেওয়া হবে।
এর আগে, গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় পাঁচজন নিহত হন। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা এবং পরে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেন, যা কয়েক দফা বাড়ানো হয়।
কারফিউর কারণে পুরো গোপালগঞ্জ জুড়ে আতঙ্ক ও অচলাবস্থা বিরাজ করছিল। তবে সাময়িক শিথিলতায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে