ডেঙ্গুতে মৃত্যু শূন্য, একদিনে নতুন আক্রান্ত ৩৬৪ জন

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৯৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ২৭০ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে ২১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৮২ জন। এর মধ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩.২ শতাংশ পুরুষ এবং ৪৬.৮ শতাংশ নারী।
আক্রান্তদের মধ্যে ৫৮.৭ শতাংশ পুরুষ এবং ৪১.৩ শতাংশ নারী।