বাংলাদেশে স্টারলিংকের সম্ভাবনা যাচাইয়ে ঢাকায় স্পেসএক্স প্রতিনিধিদল

61 / 100 SEO Score
বাংলাদেশে স্টারলিংকের সম্ভাবনা যাচাইয়ে ঢাকায় স্পেসএক্স প্রতিনিধিদল
বাংলাদেশে স্টারলিংকের সম্ভাবনা যাচাইয়ে ঢাকায় স্পেসএক্স প্রতিনিধিদল

বাংলাদেশে স্টারলিংকের সম্ভাবনা যাচাইয়ে ঢাকায় স্পেসএক্স প্রতিনিধিদল

ঢাকা, ১৮ জুলাই ২০২৫: বিশ্বখ্যাত মহাকাশ ও ইন্টারনেট প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর সহ-প্রতিষ্ঠান স্টারলিংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকায় পৌঁছেছে।

দলের নেতৃত্ব দিচ্ছেন স্টারলিংক-এর ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তার সঙ্গে রয়েছেন স্পেসএক্স-এর আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

তাদের  সফরের মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশে স্টারলিংকের সম্ভাব্য বিনিয়োগ, অংশীদারিত্ব, এবং প্রযুক্তি বাস্তবায়নের সুযোগ-সুবিধা মূল্যায়ন। এ উপলক্ষে তারা সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করবেন।

প্রতিনিধিদলটি বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার ঘোষণা দেবে বলেও জানা গেছে। বিশেষ করে দেশের দুর্গম ও অনগ্রসর এলাকায় ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে স্টারলিংক।

এই সফর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যকে আরও একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সফরসূচি অনুযায়ী, আজ প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি প্রেস কনফারেন্সে অংশ নেবেন তারা। এরপর রাতে হাতিরঝিলে আয়োজিত “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।