সাত অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত জারি

65 / 100 SEO Score

“সাত অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত জারি”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১টার মধ্যে ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে।

সাত অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত জারি
সাত অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত জারি

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরো খবর জানতে

রমজানের কয়দিন বাকী জানতে