গাজীপুরের গাছা থানায় করা তিনটি হত্যা মামলার আসামি সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনকে আজ সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩ এ হাজির করা হয়েছে।
শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান
আদালতের বিচারক ওমর হায়দার তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ছয়জন নিহত হয়েছিলেন। এ ঘটনায় গাছা থানায় তিনটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর নাম রয়েছে।
এর আগেও দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল। আর অন্য মামলায় আজ সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, তাদের কারাগার থেকে আদালতে আনা হয় এবং পরে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে ফের কারাগারে পাঠিয়েছেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আদালতের শুনানির পর আসামিরা পুলিশের নিরাপত্তায় কারাগারে ফেরানো হয়েছে newsjante.com