শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

- শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট
রাজধানীর শেওড়াপাড়ার শামীম রোডের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগে যায় মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।